?লাল কাঁকড়ার দ্বীপ সোনাদিয়া ক্যাম্পিং ট্রিপে যাচ্ছে (Altitude Hunter)?

Thu, 27 Nov, 2025 at 10:00 pm to Sun, 30 Nov, 2025 at 06:00 am

সোনাদিয়া দ্বীপ | Chittagong

Riyad Hasan Ridoy
Publisher/HostRiyad Hasan Ridoy
?\u09b2\u09be\u09b2 \u0995\u09be\u0981\u0995\u09dc\u09be\u09b0 \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa \u09b8\u09cb\u09a8\u09be\u09a6\u09bf\u09df\u09be \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa\u09c7 \u09af\u09be\u099a\u09cd\u099b\u09c7 (Altitude Hunter)?
Advertisement
?লাল কাঁকড়া দ্বীপ সোনাদিয়া ক্যাম্পিং ট্রিপ ⛺

সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলা শহর থেকে উত্তর পশ্চিমে আনুমানিক ১০কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি মহেশখালী কেনেল দ্বারা কক্সবাজারের মূল ভূখন্ড থেকে বিছিন্ন হয়েছে।এটি শুটকির জন্যে খুবই বিখ্যাত। বাংলাদেশে শুটকির জন্যে সোনাদিয়ার অবস্থান রাঙ্গাবালির পরেই।

এই দ্বীপের মানুষের উপার্জনের প্রধান উৎস হচ্ছে মাছ ধরা, লবন চাষ। লবনের বিশাল একটি অংশ এই দ্বীপেই উৎপাদিত হয়।

সোনাদিয়া সমুদ্র সৈকত এবং বালিয়াড়ি বিপন্ন সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার উপযোগী স্থান। শীতকালে তাদের ডিম পাড়ার উপযুক্ত সময়। এখানে সামুদ্রিক সবুজ কাছিম সমুদ্র সৈকতের বেলাভূমিতে পানির কিনারা ঘেষে বিচরন করে।

সোনাদিয়া দ্বীপে সমুদ্রে সৈকতের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লাল কাকড়ার বিচরণ। সকালে রোদ উঠার পর পরই কাকড়াগুলো গর্ত থেকে বেরিয়ে পড়ে। দেখলে মনে হয় শিমুল বাগানে শিমুল ফুল ছড়িয়ে আছে।


মহেশখালী থেকে নৌ পথে যাওয়ার সময় খালের দু পাশে ম্যানগ্রোভ ফরেস্ট বার বার সুন্দবনের কথা মনে করিয়ে দেয়।


⏱ যাত্রার তারিখঃ ২৭ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) রাত ১০ টা ।


⏱ফেরার তারিখঃ ৩০ নভেম্বর ২০২৫(রবিবার) (সকাল ৬ টার মদ্ধ্য ঢাকা থাকবো ইনশাআল্লাহ)


ট্যুর প্লানঃ

-----------------

২৭/১১/২০২৫ (বৃহস্পতিবার)> রাতের বাসে করে চকরিয়া


২৮/১১/২০২৫(শুক্রবার)> ভোরে ভোরে চকরিয়া নেমে সকালের নাস্তা শেষে সিএনজি করলে ঘটি ভাংগা উদ্দেশ্যে ঘটি ভাংগা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে সোনাদিয়া দুপুরের খাবার খেয়ে পছন্দমতো জায়গায় তাবু পিচ করে নিজেদের মত সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াব। তারপর রাতের গান বাজনা, আড্ডা, ক্যাম্প ফায়ার, বার্বিকিউ।


২৯/১১/২০২৫ (শনিবার)> সকালে উঠে সূর্যোদয় দেখে বীচ ঘুরে যথাসময়ে কক্সবাজার। বিকেলটা কাটাবো কক্সবাজার সমুদ্র সৈকতে। রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্য রওনা।


৩০/১১/২০২৫ (রবিবার)> খুব সকালে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।


?ভ্রমণ স্থান/যা যা দেখবো।

> মহেশখালী ব্রিজ। (ঘাট)

> মহেশখালী।

> সোনাদিয়া দ্বীপের সমুদ্র সৈকত উপভোগ।

> সোনাদিয়া বোট ট্রিপ

> তাঁবুতে রাত্রি যাবন।

> মহেশখালী চ্যানেল।

> কক্সবাজার সমুদ্র সৈকত।


??ইভেন্ট ফি??

?ঢাকা টু ঢাকা = ৫৫০০৳ টাকা।

?চট্টগ্রাম টু চট্টগ্রাম = ৪০০০৳ টাকা।

কক্সবাজার বা মহেশখালী আলোচনা সাপেক্ষে।

? আসন সংখ্যা - ১৪ জন (ছেলে মেয়ে উভয়)


বুকিং মানির পরিমানঃ ৳৩০০০ টাকা (বিকাশে দিলে ৩০৬০ টাকা পাঠাতে হবে)

বুকিং মানি দেওয়ার শেষ তারিখঃ ২২ নভেম্বর ২০২৫ ইং


?বুকিং মানি দেওয়ার নিয়মঃ বিকাশ করে দিতে পারেন অথবা আমাদের সাথে দেখা করেও দিতে পারেন।


?01636-680960 (বিকাশ)

?01636-680960 (নগদ)


এই নাম্বারে মেসেজ অথবা কল দিয়ে আপনার নাম এবং ট্রাঞ্জেকশন আইডি নাম্বার দেওয়ার পরেই আপনার আসন নিশ্চিত হবে।


বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম গ্রহনযোগ্য নয়


বুকিং মানি বাদে বাকি টাকা ট্যুরের দিন অথবা গাড়িতে সবার থেকে নিয়ে নেওয়া হবে।


✒️যা যা থাকছে এর মধ্যেঃ

>ঢাকা/চট্টগ্রাম টু কক্সবাজার আপ-ডাউন বাস ভাড়া

> রিজার্ভ ট্রলার

> গাইড সেবা

> ৩ বেলা খাবার

> ৩ বেলা নাস্তা

> বারবিকিউ

> ভালো মানের তাবু

> অভিজ্ঞ হোস্ট

> ক্যাম্প সাইড লোকাল সিকিউরিটি।

✒️যা যা থাকছেনা:

> যাত্রা বিরতিতে খাবার খরচ

> ব্যাক্তিগত খরচ

> ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ

> মেডিসিন খরচ।।


#ট্যুরে যাওয়ার আগে যেই বিষয়গুলো অবশ্যই জেনে নেওয়া উচিতঃ

------------------------------------------------------

<>ট্যুরে যাওয়ার জন্য অবশ্যই একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।


<>যে কোনো সমস্যা নিজেদের মদ্ধ্য আলোচনা করে সমাধান করতে হবে।


<>২ দিনের জন্য যাবো প্রয়োজনীয় জামা-কাপড় নিয়ে নিবেন। শীতের কাপর নিবেন।


<>ট্যুরে গিয়ে স্থানীয়দের সাথে খারাপ আচরন করবেন না।


<>নিজের দেশ তাই রক্ষার দ্বায়িত্ব আপনার-আমার যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না।


<>একটি সুন্দর ট্যুর পরিচালনা করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

এই বিষয়গুলো ভেবে বুকিং মানি জমা দিবেন।


<ট্যুরে সাথে করে যা যা নিবেনঃ

-------------------------------------------

★২ দিনের প্রয়োজনীয় জামা-কাপড়।

★শীতের কাপর নিবেন।

★পাওয়ার ব্যাংক,চার্জার।

★গামছা,সানগ্লাস,ক্যাপ,শর্ট প্যান্ট।

★লাইট নিবেন


?বিস্তারিত জানতে নক করুন বা কল করুন Riyad hasan Ridoy :01636-680960 (WhatsApp)

Advertisement

Event Venue

সোনাদিয়া দ্বীপ, মহেশখালী,Cox's Bazar, Bangladesh, Chittagong

Tickets

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you: