Advertisement
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনবাংলা নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন আনন্দ আর নতুন শুরু নিয়ে আসে। এই বিশেষ দিনটি আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আমরা আপনাদের সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানাচ্ছি একটি রঙিন ও আনন্দঘন দিনে আমাদের সঙ্গে যোগ দিতে।
তারিখ: ১১ই এপ্রিল ২০২৫ (শনিবার)
সময়: দুপুর ১টা থেকে রাত ৯টা
স্থান: Åsane Kulturhus, Klubben Hall, Bergen
অনুষ্ঠানের আকর্ষণসমূহ:
🎉 পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা
🎭 সাংস্কৃতিক পরিবেশনা (নৃত্য, গান ও নাটিকা)
🌸 বৈশাখী মেলা
🍴 বাঙালি খাবার (ইলিশ ও পান্তা ভাত, সিঙারা, সামুসা, ফুচকা ইত্যাদি)
👗 শাড়ি ও শালোয়ার কামিজের স্টল
🎨 শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা
🎼 অতিথি শিল্পীদের পরিবেশনা
আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে আসুন। সবাই মিলে আমরা বৈশাখকে বরণ করে নেব গান, রঙ আর আনন্দের মধ্য দিয়ে।
সবাইকে ৪ঠা এপ্রিলের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
“এসো হে বৈশাখ, এসো এসো”
শুভেচ্ছান্তে,
অপরাজেয় বাংলা
Advertisement
Event Venue
Åsane kulturhus, Åsane Senter 52, 5116 Ulset, Norge, Bergen, Norway
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.





![[NY DATO] Barnekino: Elias og jakten p\u00e5 havets gull](https://cdn-ip.allevents.in/s/rs:fill:500:250/g:sm/sh:100/aHR0cHM6Ly9jZG4tYXouYWxsZXZlbnRzLmluL2V2ZW50czMvYmFubmVycy84NDc4ZmQ0YmY3MDg1NTBjNGMyNjg0ZjRjMzBiYzk1Njg0MjUwYzQyNjNhMTRhYjllYWRhNjNiMmRiNTdiMTA1LXJpbWctdzEyMDAtaDY3Ni1kY2RlZTlmNi1nbWlyP3Y9MTc3MzU4MDk0OQ.avif)





