Advertisement
নদীর পাড়ে অচেনা পথে অভিযাত্রী নদীর পাড়ে রাস্তা নেই, তবু পথ আছে।
কারো উঠোন পেরিয়ে, কারো ধানের গোলার পাশ দিয়ে, কোথাও হাঁটু-কাদা মাড়িয়ে — এভাবেই এগিয়ে যায় তুরাগের এই নিভৃত তীর। শহর থেকে মাত্র ঘণ্টা দুয়েকের দূরত্বে এমন একটা পথ আছে, যেখানে কংক্রিটের বদলে পায়ের নিচে মাটি, চোখের সামনে বিস্তৃত বিল, আর কানে নদীর শব্দ।
মে মাসের গরমে একটু ভোরে বেরিয়ে পড়লে তুরাগের এই পথটা অন্যরকম লাগে। ভোরের হাওয়া, ধানক্ষেতের গন্ধ, নদীর ঘাটে মাছধরার আয়োজন — এসব দেখতে দেখতে হেঁটে আসতে পারেন অভিযাত্রীর সাথে।
তারিখ: ১৫ মে ২০২৬ | শুক্রবার
যাত্রা শুরু: সকাল ৭:০০ টা
মিলনস্থল: মহাখালী বাস স্ট্যান্ড, ঢাকা
ঢাকায় ফেরা: আনুমানিক রাত ৮:০০ টা
পরিকল্পনা
মহাখালী থেকে বাসে কোনাবাড়ি এবং সেখান থেকে অটোতে কাশিমপুর। এখান থেকে হাঁটা শুরু।
প্রথমেই পথ নামবে ধনঞ্জয়খালী গ্রামের দিকে। গাছপালার ছায়াঘেরা এই পথ কোথাও চলে গেছে গেরস্ত বাড়ির উঠোনের মাঝ দিয়েই। রাস্তায় পরিচয় হবে ধান প্রক্রিয়ার ব্যস্ততার সাথে। ভাগ্য ভালো থাকলে শান্ত জলাধারে পদ্মফুলের দেখাও মিলতে পারে।
এগিয়ে যাবো ইছরকান্দী গ্রাম হয়ে। এখানে ভালো কোনো রাস্তা নেই, অথচ মাঝে দাঁড়িয়ে আছে বহুতল একটি হাই স্কুল — দৃশ্যটা একটু অদ্ভুত, একটু মজার। আরো এগিয়ে মাস্টার বাড়ি — এলাকার প্রসিদ্ধ এক কবিরাজের বাস।
পুরো পথটাই তুরাগের সমান্তরালে। সাঁকো নেই, কোথাও কোথাও কাদাও আছে — হাঁটার জুতা পরে আসাটা জরুরি।
১৭ নম্বর ঘাট এলে নদীর একদম কিনারায় এসে পড়বো। এখানে ঘাট আছে, বিপরীতে আবাসন প্রকল্পের জন্য ভরাট বিস্তীর্ণ জমি। গাছপালা এখান থেকে কমতে থাকে, দিগন্ত খুলে যায়।
পথে পড়বে একটি ব্যক্তিমালিকানাধীন বাগানবাড়ি — ভেতরে ঢোকা না গেলেও আশেপাশে জিরিয়ে নেওয়ার জায়গা আছে।
ইয়ারপুরে ঢুকলে মাটির রাস্তার জায়গা নেবে কংক্রিটের ব্লক। দুপাশে বিস্তৃত বিল, নদীর ওপারেও বিল। তালগাছের সারির পাশ দিয়ে এগিয়ে যাবো মৎস্য প্রজেক্ট পেরিয়ে ইয়ারপুর স্লুইচগেটে। এখানে সবসময় মাছধরার আয়োজন চলে — একটু দাঁড়িয়ে দেখার মতো জায়গা।
এরপর নদী বামে বাঁক নেয়, আমরা যাবো ডানে। অটোতে দিয়াখালী — চা-নাস্তা সেরে জিরাবো, আশুলিয়া বাজার হয়ে ঢাকার পথে।
মোট হাঁটা: আনুমানিক ১২–১৫ কিমি (কম/বেশি হতে পারে)
খরচ: যার যার তার তার।
বাস ভাড়া + সকাল/দুপুর/পথের খাবার মিলিয়ে আনুমানিক ৫০০ টাকা (±)।
🎒 সাথে যা যা থাকা ভালো
★ অভিযাত্রীসুলভ ভালো একটা মন ★
• সান ক্যাপ / সানগ্লাস / ছাতা (মে মাসের রোদ তীব্র!)
• হাঁটার উপযোগী মজবুত জুতা (কাদা থাকতে পারে)
• পানির বোতল
• এক সেট হালকা অতিরিক্ত কাপড়
• ছবি তোলার ইচ্ছা হলে ক্যামেরা
• কিছু শুকনো খাবার / চকলেট
• গামছা / রুমাল
অভিযাত্রীর প্রতিটা ইভেন্ট শিশুবান্ধব। সুন্দর ও মার্জিত ব্যবহার, ধূমপান থেকে বিরত থাকা এবং যত্রতত্র ময়লা বা প্লাস্টিক না ফেলা একান্ত কাম্য।
প্রয়োজনে: 01924813677 (হাসিব)
Advertisement
Event Venue
Mohakhali Bus Terminal, Dhaka, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.