ছোট বেলায় আমরা প্রত্যেকেই কমবেশী চোর, মিথ্যেবাদী, হিংসুটে, ডানপিটে ছিলাম। এগুলি মানুষের মৌলিক প্রবৃত্তি । সমাজ, পরিবার শিক্ষার মাধ্যমে এগুলি শুধরিয়ে মানুষকে পরিশীলিত করে। আমরা আগামী ৪ঠা এপ্রিল বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত নিউ টাউনে নজরুল তীর্থে প্রবীণদের মুখ থেকে ছোটবেলার ডানপিটেমির গল্প শুনব। ও হ্যাঁ, পোস্টারে যে শব্দ চয়ন করা হয়েছে সেটা নিছক মজার ছলেই। আসলে এটি ছোটোবেলার ডানপিটেমির গল্প বলার প্রতিযোগিতা।
নজরুল তীর্থে আসন সংখ্যা ১০০টি। তার মধ্যে ২৫ জনকে লটারীর মাধ্যমে বেছে নেওয়া হবে প্রতিযোগী হিসাবে। গল্প বলার সময় পাবেন পাঁচ মিনিট। পুরস্কার থাকবে ৩টি। বিচারের বিষয় থাকবেঃ গল্পের বিষয়, বলার ভঙ্গিমা, হাস্যরস, শব্দ চয়ন, শব্দ প্রক্ষেপন। সোজা কথায় ছোটবেলার কীর্তি বলে যিনি যতটা হাসাতে পারবেন তাঁর পুরস্কার পাওয়ার পথ তত সুগম হবে।
বিচারক হবেনঃ একজন সাহিত্যের অধ্যাপক, একজন বাচিক শিল্পী ও একজন মনোবিদ। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত।
টিকিটের মূল্য ৩০০ টাকা মাথা পিছু। এই অনুষ্ঠান শুধু প্রবীণদের জন্য। অপ্রবীন কেউ টিকিট কাটলে প্রবেশাধিকার পাবেন না। এই টিকিটের মধ্যে ডিনার ধরা আছে।
Event Venue
Nazrul Tirtha, Service Road, AF Block(Newtown), Action Area I, Newtown, New Town, West Bengal, India, Kolkata, India
INR 300.00







