Advertisement
ঈদ এর ছুটিতে খুমের রাজ্যে আমিয়াখুম - নাফাখুম ভ্রমণে Team TG (২২শে মার্চ, ২০২৬ ইং)▪️ ট্রিপ অর্গানাইজেশন: TravelGraph – ট্রাভেলগ্রাফ
━━━━━━━━━━━━━━━━━━━━━━
📌 ট্রিপ সারমর্ম (এক নজরে)
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🗓️ তারিখ:
🔺 ঢাকা টু ঢাকা
------------------------------
যাত্রা শুরু: ২২'ই মার্চ, রাত ১০:০০ টা
যাত্রা শেষ: ২৬'ই মার্চ, সকাল ৬টা
🔺 চট্টগ্রাম টু চট্টগ্রাম
------------------------------
যাত্রা শুরু: ২৩'ই মার্চ সকাল ০৫.০০ টা
যাত্রা শেষ: ২৫'ই মার্চ রাত ১০ টা
⏰ সময়কাল: ৩ দিন / ২ রাত
📍 লোকেশন: থানচি, বান্দরবান
🧗 ট্রিপ টাইপ: হাইকিং,ট্রেকিং
👥 গ্রুপ সাইজ: সর্বোচ্চ ২৫ জন
(১জন হোস্ট ও ১জন কো-হোস্ট সহ)
💰 ট্রিপ খরচ: ৯,৫০০ টাকা (ঢাকা টু ঢাকা)
💰 ট্রিপ খরচ: ৮,০০০ টাকা (চট্টগ্রাম টু চট্টগ্রাম)
🗺️ ভ্রমণের স্থানসমূহ:
আমিয়াখুম,
নাফাখুম,
ভেলাখুম,
সাতভাইখুম,(সময়সাপেক্ষ)
মাথভরাখুম,(সময়সাপেক্ষ)
নাইক্ষ্যংমুখ,
রেমাক্রি,
তিন্দু,
বড় পাথর,
সাঙ্গু নদী,
ডিম পাহাড়,
থানচি,
বান্দরবন।
🧭 ট্রিপ সম্পর্কে সংক্ষেপে
এটি একটি অ্যাডভেঞ্চারাস হাইকিং আর ট্রেকিং ট্রিপ।
এই ট্রিপ পুরোপুরি আরামের নয়—রোমাঞ্চ, প্রকৃতি ও বাস্তব পাহাড়ি অভিজ্ঞতার।
যারা পাহাড়ে হাঁটতে ভালোবাসেন,
যারা নিজের সীমা পরীক্ষা করতে চান,
এই ট্রিপ তাদের জন্য।
👣 এই ট্রিপটি কাদের জন্য?
✔️ যারা পাহাড়ে হাঁটতে ভালোবাসেন
✔️ যারা প্রকৃতিকে কাছ থেকে দেখতে চান
✔️ যারা ট্রেকিংয়ের বাস্তবতা বুঝতে আগ্রহী
✔️ যারা ভিড়ের বাইরে শান্ত অভিজ্ঞতা খোঁজেন
✔️ যাদের ৪–৫ ঘন্টা হাঁটার মানসিক প্রস্তুতি আছে
❌ যারা লাক্সারি ট্রিপ আশা করেন
❌ যারা একদমই হাঁটা এড়িয়ে চলতে চান
🗓️ কনফার্মেশন ও সিট সংক্রান্ত তথ্য
▪️ যারা যাওয়ার বিষয়ে নিশ্চিত নন, তারা Interested এ ক্লিক করুন
▪️ যারা নিশ্চিত যাবেন, তারা Going এ ক্লিক করুন এবং ইভেন্টটি শেয়ার করুন
▪️ কনফার্ম করার শেষ সময়:
১০ মার্চ অথবা সিট পূর্ণ হওয়া পর্যন্ত।
🔸নিচের শর্তাবলী পড়েই কনফার্মেশন প্রদান করবেন।
💰 বুকিং প্রসেস
▪️ ট্রিপে অংশগ্রহণ কনফার্ম করতে মোট ট্রিপ কস্টের ন্যূনতম ৫০% অগ্রিম প্রদান বাধ্যতামূলক।
▪️ নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম প্রদান সম্পন্ন হলেই বুকিং কনফার্ম বলে গণ্য হবে।
▪️ মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
▪️ প্রদত্ত বুকিং মানি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
💳 টাকা পাঠানোর মাধ্যম
✔️ মোবাইল ব্যাংকিং: বিকাশ অথবা সরাসরি ব্যাংকে পাঠাতে পারবেন।
👉 মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে চার্জসহ টাকা পাঠাতে হবে
বিকাশ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
✔️ সরাসরি আমাদের এসে ক্যাশ পেমেন্ট করতে পারেন।
🔹 টাকা পাঠানোর পর অবশ্যই স্ক্রিনশট / ট্রানজেকশন আইডি ইনবক্সে পাঠাতে হবে কনফার্মেশনের জন্য।
🔹 কনফার্মেশন অনুযায়ী সিট বণ্টন করা হবে।
🗺️ বিস্তারিত ও দিনভিত্তিক ভ্রমণ পরিকল্পনা
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🟠 Day 00 | ঢাকা ➝ আলীকদম
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🔸 রাত ৯:৪৫ মিনিটে নন-এসি বাসে ঢাকা
(কলাবাগান / ফকিরাপুল / সায়েদাবাদ)
থেকে আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে, ইনশাল্লাহ।
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🟠 Day 01 | আলীকদম ➝ জিন্নাহ পাড়া
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🔸 সকাল বেলা চকরিয়া / আলীকদমে নাস্তা শেষে
চান্দের গাড়ি ➝ থানচি ➝ বোটে রেমাক্রী
🔸 হাইকিং শুরু:
রেমাক্রী ➝ নাফাখুম ➝ জিন্নাহ পাড়া(রাত ৯ টায় পৌছাবো)
⏱️ হাঁটা: প্রায় ৪–৫ ঘণ্টা
🏕️ রাত্রিযাপন: জিন্নাহ পাড়া
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🟠 Day 02 | আমিয়াখুম ভ্রমণ
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🔸 ভোরে নাস্তা শেষে ভেলাখুম ➝ নাইক্ষ্যংমুখ ➝ আমিয়াখুম ➝ সাতভাইখুম ভ্রমণ।
🔸 দুপুরের খাবার: আমিয়াখুম জলপ্রপাতে
(শুকনা খাবার ও নুডলস)
🔸 বিকেলে জিন্নাহ পাড়ায় ফেরা
⏱️ হাঁটা: প্রায় ৪–৫ ঘণ্টা
🏕️ রাত্রিযাপন: জিন্নাহ পাড়া
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🟠 Day 03 | জিন্নাহ পাড়া ➝ ঢাকা
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🔸 সকালে নাস্তা শেষে জিন্নাহ পাড়া ➝ নাফাখুম ব্রেক
🔸নাফাখুম ➝ রেমাক্রী
🔸 রেমাক্রী ➝ দুপুর গোসল ও খাওয়া দাওয়া
🔸রেমাক্রী ➝ বোটে থানচি ➝ আলীকদম
🔸রাতের ডিনার (সন্ধ্যা ৬-৭ টার মধ্যে ডিনার প্রোভাইড করা হবে)
🕒 হাঁটা: ৪–৫ ঘন্টা
🚌 সন্ধ্যায় বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🟠 Day 04 | ঢাকা
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🔸 ভোর ৬:০০ টার মধ্যে ঢাকায় পৌঁছানো (ইনশাল্লাহ)
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🛡️ সেফটি ও বাস্তবতা
━━━━━━━━━━━━━━━━━━━━━━
TravelGraph সবসময় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
এই ট্রিপটি একটি অ্যাডভেঞ্চারাস ব্যাকপ্যাকিং পাহাড়ি ট্রেকিং ট্রিপ। প্রাকৃতিক পরিবেশ, দুর্গম পথ এবং লোকাল পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী রুট বা সময়সূচিতে পরিবর্তন হতে পারে, যা টিম লিডারের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর হবে।
এই পরিবর্তনগুলো ট্রিপের নিরাপত্তা ও সবার সুবিধার জন্যই করা হয়।
🟢 বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র/ জন্মসনদ/ পাসপোর্টের ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে (৮ কপি), প্রতি কপির ফ্রন্ট সাইডে নিজের নাম, ফোন নাম্বার, অভিভাবকের নাম, ফোন নাম্বার লিখে নিতে হবে
✅ ট্রিপ খরচে যা থাকছে
-------------------------------------------
✔️ ঢাকা-আলিকদম-ঢাকা নন এ/সি বাসের টিকেট
✔️ ট্রিপের দিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রত্যেক দিনের নাস্তা, ভারী খাবার, শুকনা খাবার।
✔️ অভ্যন্তরীণ নৌকা+গাড়ি ভাড়া
✔️ গাইড এর খরচ+ফি
✔️পাহাড়ি পাড়া/জুমঘরে থাকার খরচ।
✔️ মানসম্মত হোস্টিং ও ম্যানেজমেন্ট
✔️ প্রয়োজনীয় পারমিশন
❌ যা থাকছে না
-------------------------------------------
✖️ ব্যক্তিগত খরচ
✖️ অতিরিক্ত খাবার বা পানীয়
✖️ প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে
✖️ জরুরি পরিস্থিতি ব্যতীত ব্যক্তিগত রেসকিউ খরচ
✖️ বাসে হোটেল বিরতিতে কোন খাবার।
⚠️ গুরুত্বপূর্ণ বাস্তবতা (খেয়াল রাখবেন)
🔸 বড় ছুটির সময় ট্রিপে কিছু ভোগান্তি স্বাভাবিক
যেমন—
▪️ যানজটের কারণে বাস দেরি
▪️ আর্মি ক্যাম্পে পারমিশনে সময়
▪️ চাঁদের গাড়ি / ট্রলার পেতে বিলম্ব
👉 এসব বিষয় নিয়ে কোন অভিযোগ গ্রহণযোগ্য নয়
👉 তবে আমরা সর্বোচ্চ সহযোগিতা ও স্বচ্ছতা বজায় রাখবো।
📌 কনফার্ম করার আগে অবশ্যই বিবেচ্য বিষয়
1️⃣ পরিবেশ সচেতনতা বাধ্যতামূলক (যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব )
2️⃣ এটি আরামের ট্রিপ নয়—এডভেঞ্চারাস ট্রেক
3️⃣ প্রতিদিন ৪-৬ ঘন্টা হাঁটা
4️⃣ নিজের ব্যাগ নিজেই বহন করতে হবে
5️⃣ দুর্গম পাহাড়ি পথ—রুট বা প্ল্যান পরিবর্তন হতে পারে
6️⃣ দুপুরে ভারী খাবার ২য়,৩য় দিন পাওয়া যাবে না। (শুকনো খাবার দেওয়া হবে)
7️⃣ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে টিম লিডারের সিদ্ধান্ত চূড়ান্ত
🔺নোট
√ আপনাকে প্রতিদিন গড়ে ৫-৭ ঘণ্টা হাইকিং/ট্রেকিং করতে হবে।
√ প্রথম দিন ও তৃতীয় দিন রেমাক্রি খালের পাশ ধরে সমতল পথেই হাইকিং/সেমি ট্রেকিং।
√ ২য় দিন দেবতা পাহাড় সহ বেশ কয়েকটা পাহাড় উঠা নামা করতে হবে।
√ এই ছাড়াও আপনাকে ট্রিপের ১ম দিন দুপুর থেকে ৩য় দিন ৩-৪ টা পর্যন্ত নেটওয়ার্ক এর বাইরে থাকতে হবে।
√ থানচি বাজারে রবি, টেলিটক, এয়ারটেল ছাড়া অন্য কোন সিম নেটওয়ার্ক পায় না।
√ ট্রিপের দ্বিতীয় দিন দুপুরের খাবার হিসেবে থাকবে নুডুলস আর বিকেলে পাড়ায় গিয়ে থাকবে মুড়ি বানানো।
√ ট্রিপের তৃতীয় দিন লাঞ্চ হিসেবে থাকবে নুডুলস আর ডিম সেদ্ধ।
🎒 ব্যাকপ্যাক সামগ্রী (মাস্ট)
▪️ হালকা ব্যাগপ্যাক (সাবান, স্যাম্পু, এন্টিসেপটিক ক্রিম, ভিজা কাপড় রাখার জন্য পলিথিন )
▪️ তিনদিনের উপযোগী ওয়েট ফ্রেন্ডলি কাপড়-চোপড় নিবেন। ( জিন্স বা ভারী কাপড় না নেই )
▪️ লুঙ্গী, গামছা, সানগ্লাস, ক্যাপ, টিস্যু, টুথপেস্ট, ব্রাশ।
▪️ পাওয়ার ব্যাংক, টর্চ লাইট, লাইটার ( কোথাও কিন্তু কারেন্ট নেই/ইন্টারনেট নেই/ নেটওয়ার্ক নেই )
▪️ খালি কাপড়ের শপিং ব্যাগ নিবেন যদি মাঝে মাঝে কিছু ক্যারি করার প্রয়োজন হয়।
▪️ ব্যাক্তিগত চাহিদা অনুসারে কিছু ড্রাই ফুড (খেজুর,বাদাম,চকলেট,বিস্কেট যেগুলা ক্যালরি যোগায়) সাথে রাখতে পারেন।
(ইভেন্ট থেকেও একটা ড্রাইফুড প্যাকেজ দেয়া হবে)
▪️ পানির বোতল (সর্বনিম্ন ১ লিটার খালি বোতল রাখতেই হবে)
▪️ হাটাহাটির উপযোগী জুতা /ট্রেকিং স্যান্ডেল/ কেটস ( কারো এই টাইপের জুতা না থাকলে আলীকদম থেকে ১৫০৳ এর মধ্যে কিনে নিতে পারবেন তবে শহর থেকে নেয়া ভালো)
▪️ ব্যাক্তিগত প্রয়োজনীয় মেডিসিন।
▪️ সানস্ক্রিন ক্রীম, ডক্সিক্যাপ ট্যাবলেট, ওডোমোস ক্রীম ( মশার হাত থেকে বাচার জন্য জরুরী )
📩 বুকিং ও যোগাযোগ
☎️ বিস্তারিত জানতে বা বুকিং এর জন্য কল করুন
▪️ 01672296469, 01897 985 200 (শুভ)
▪️ 01871-710438 (রনি)
▪️ 01798340177(সিফাত)
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🌐 TravelGraph – Official Online Platforms
━━━━━━━━━━━━━━━━━━━━━━
▪️ Facebook Group (অফিশিয়াল গ্রুপ)
https://www.facebook.com/groups/travelgraph
▪️ Facebook Page (অফিশিয়াল পেইজ)
https://www.facebook.com/travelgraph22
▪️ Official Website (অফিসিয়াল ওয়েবসাইট)
https://www.travelgraphbd.com
“TravelGraph — Beyond the Horizon.”
Advertisement
Event Venue
Amiakhum - আমিয়াখুম জলপ্রপাত, Thanchi,Bandarban, Chittagong, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











