Advertisement
সুপ্রিয় সহজন,রমজান মোবারক! আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। পবিত্র মাহে রমজানের আবহে বছর ঘুরে আবারও আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হওয়ার অপূর্ব এক সুযোগ আসছে। আসছে ২৮ রমজান ১৪৪৭ হিজরি, ১৮ মার্চ ২০২৬, বুধবার, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত ইফতার মাহফিল ২০২৬।
বন্ধু, বড় ভাই ও ছোট ভাইদের এই আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করবেন, সাথে আপনার বন্ধুরও - এই আমাদের বিনীত অনুরোধ।
নিবন্ধন ফি : ২৫০ টাকা মাত্র
ভিজিট করুন : https://www.pzsalumni.org/events
নিবন্ধনের শেষ তারিখ: ২৩ রমজান ১৪৪৭ | ১৩ মার্চ ২০২৬, শুক্রবার
স্কুল প্রাঙ্গণে অফলাইন নিবন্ধন :
০৮ মার্চ – ১৩ মার্চ ২০২৬
প্রতিদিন বিকাল ৪:০০ – ৫:৩০
আপনাদের প্রাণবন্ত উপস্থিতির প্রত্যাশায়
মোহাম্মদ হাবীব রশিদ এটম (১৯৮৫)
আহ্বায়ক, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন
Advertisement
Event Venue
Pabna Zilla School, Rajshahi, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











