আমিয়াখুম, নাফাখুম, ভেলাখুম ট্যুর চন্দ্রবিন্দুর সাথে।

Thu, 26 Feb, 2026 at 09:00 pm to Mon, 02 Mar, 2026 at 06:00 am UTC+06:00

House-77, Road-14, Block-B, Banani, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka

\u099a\u09a8\u09cd\u09a6\u09cd\u09b0\u09ac\u09bf\u09a8\u09cd\u09a6\u09c1-Chandrabindu Travel & Tourism
Publisher/Hostচন্দ্রবিন্দু-Chandrabindu Travel & Tourism
\u0986\u09ae\u09bf\u09af\u09bc\u09be\u0996\u09c1\u09ae, \u09a8\u09be\u09ab\u09be\u0996\u09c1\u09ae, \u09ad\u09c7\u09b2\u09be\u0996\u09c1\u09ae \u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u099a\u09a8\u09cd\u09a6\u09cd\u09b0\u09ac\u09bf\u09a8\u09cd\u09a6\u09c1\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7\u0964
Advertisement
আমিয়াখুম_নাফাখুম_ভেলাখুম_ও_সাতভাইখুম ট্যুর চন্দ্রবিন্দুর সাথে। এবার চন্দ্রবিন্দু ট্রাভেল গ্রুপের গন্তব্য অপার্থিব অমিয়াখুমের উদ্দেশ্যে । সাথে থাকছে বাংলার নায়াগ্রা খ্যাত নাফাখুম দর্শন। আরো থাকছে সাতভাইখুম, ভেলাখুম, বাংলার ভূ-স্বর্গ তিন্দুর বড় পাথর, রাজা পাথর, থানচির প্রাকৃতিক শোভা, পদ্ম ঝিড়ি, দেবতা পাহাড় আর সাঙ্গু নদীতে রোমাঞ্চকর নৌকা ভ্রমন।
,
যাত্রার_তারিখঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকা থেকে ।
,
ফেরার_তারিখঃ ২ মার্চ ২০২৬ সোমবার খুব ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ্ ।
,
ভ্রমণের_স্থান_সমুহঃ
# আমিয়াখুম
# নাফাখুম
# ভেলাখুম
# সাতভাইখুম
# নাইখ্যংমুখ
# দেবতা পাহাড়
# থুইসাপাড়া
# জিনাপাড়া
# রেমাক্রিফলস
# তিন্দু
# বড় পাথর
# রাজা পাথর
# পদ্মঝিড়ি
# থানচি
,
সময়কালঃ ৪ রাত ৩ দিনের প্যাকেজ যাওয়া-আসা সহ।
ট্যুর খরচঃ ৮৯৯০ টাকা জনপ্রতি।
বুকিং মানিঃ ২৯৯০ টাকা ( অফেরতযোগ্য )। বিকাশ চার্জ সহ ৩০৫০ টাকা।
ক্যাপাসিটিঃ ১৪/২৮ জন ( ১ জীপে ১৪ জন বসা)
,
বুকিং_লাষ্ট_ডেটঃ কোন নির্দিষ্ট ডেট নেই। আসন খালি থাকা পর্যন্ত বুকিং চলবে। আসন ফিলাপ হয়ে গেলেই বুকিং ক্লোজ করে দেওয়া হবে। বাসের সিট বুকিং সিরিয়াল অনুযায়ী হবে। তাই বাসের ভালো সিট পেতে আগেই বুকিং দিন। শেষে বুকিং দিয়ে দয়া করে সামনের সিট দাবী করবেন না। বাকি টাকা বাসে উঠার আগে পেমেন্ট করতে হবে। বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয় ।
,
পেমেন্ট_পদ্ধতিঃ বিকাশঃ 01716595556 (পার্সোনাল)
যে কোন প্রয়োজনেঃ 01713331393 ( খালিদ )। টাকা পাঠিয়ে অবশ্যই এই নাম্বারে মেসেজ দিয়ে বা কল করে কনফার্ম হয়ে নিবেন।
,
এটি "চন্দ্রবিন্দু-CHANDRABINDU TRAVEL GROUP" এর একটি লাভজনক ইভেন্ট। আমাদের সাথে ছেলে-মেয়ে সবাই যেতে পারবেন। ফিমেল ট্রাভেলার্সদের নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বাধিক সতর্ক। তাই ফিমেল ট্রাভেলার্সরা নিঃসংকোচে আমাদের সাথে ভ্রমন করতে পারেন। আর দয়া করে পুরোপুরিভাবে “ইভেন্ট ডিটেইলস” পড়ে নিবেন। যারা শিওর যাবেন তারা তাদের ওয়ালে শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না । আর যারা যাবেন কিনা শিওর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন।
ভ্রমন_প্ল্যানঃ
## ১ম রাতঃ ঢাকার ফকিরাপুল থেকে রাতের নন-এসি বাসে বান্দরবান বা আলিকদমের উদ্দেশে যাত্রা শুরু।
## ১ম দিনঃ সকালে বাস থেকে বান্দরবান অথবা আলিকদম নেমে যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে নাস্তা করে চান্দের গাড়িতে মেঘ দেখতে দেখতে চলে যাবো থানচি। থানচি থেকে সাঙ্গু নদী দিয়ে বোটে করে রেমাক্রি। বোটে যেতে যেতে আমরা দেখে নিব তিন্দু, রাজা পাথর ও বড় পাথর। বিশাল বিশাল পাহাড়ের মাঝ দিয়ে সাঙ্গু নদীর এই বোট জার্নি আপনার সারা জীবন মনে থাকবে। এরপর রেমাক্রি ফলস দেখে রেমাক্রি থেকে ট্রেকিং করে নাফাখুম । নাফাখুমে ইচ্ছেমত লাফালাফি ঝাপাঝাপি করে ছবি তুলে ভিডিও করে নিবো। সন্ধ্যা কাটবে আমাদের নাফাখুম ঝর্ণার গান শুনে। রাত থাকা নাফাখুম পাড়ায় পাহাড়ি আদিবাসিদের কটেজে।
,
## ২য় দিনঃ এই দিন নাফাখুমপাড়া থেকে কাক ডাকা ভোরে আমাদের ট্রেকিং শুরু হবে থুইসাপাড়ার উদ্দেশ্যে। থুইসাপাড়া পৌছে নাস্তা করে কিছুখন বিশ্রাম নিবো। এরপর আবার ট্রেকিং করে দেবতা পাহাড় পাড়ি দিয়ে আমরা পৌছে যাব অপার্থিব আমিয়াখুমে। আমিয়াখুম চোখে পড়ার সাথে সাথেই দেখবেন আমিয়াখুমের যাদুতে আপনার সকল ক্লান্তি দুর হয়ে যাবে। এরপর আমরা ঘুরে বেড়াবো খুমের রাজ্য। একে একে ঘুরে দেখবো সাতভাইখুম, ভেলাখুম নাইক্ষ্যমুখ। খুমের রাজ্য ঘুরে বিকালে আমরা চলে আসবো থুইসাপাড়ায়। এদিন নাইট স্টে করবো থুইসাপাড়ায়।
,
## ৩য় দিনঃ খুব সকালে নাস্তা করে থুইসাপাড়া থেকে আবার নাফাখুম বা পদ্মঝিড়ি হয়ে ট্রেকিং শুরু। রেমাক্রি বা পদ্মমুখ পৌছাতে দুপুর হয়ে যাবে। এর পর সেখান থেকে বোটে থানচি। থানচি থেকে দুপুরের খাবার খেয়ে চান্দের গাড়িতে বান্দরবান। বান্দরবান থেকে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
,
## ৪র্থ দিনঃ খুব ভোরে ঢাকায় পৌঁছে ইন্-শা-আল্লাহ্ অফিস ধরতে পারবো।
,
যেহেতু দূর্গম পাহাড়ি পথ, তাই পথিমধ্যে যেকোন পরিস্থিতির কারণে রুট প্ল্যান টিম লিডার + গাইডের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে এবং প্লানে যে কোন পরিবর্তনে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিয়ে সকলকে সহযোগীতা করতে হবে।
,
ভ্রমন সংক্রান্ত তথ্য ও সেবা পেতে এবং আমাদের পরবর্তী সকল ইভেন্টের আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গুরুপে এবং লাইক দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে ।
আমাদের গুরুপ লিংক:
https://www.facebook.com/groups/464791113874779/
পেজ লিংক :
https://www.facebook.com/Chandrabindu321/
এই_প্যাকেজে_যা_যা_অন্তর্ভুক্ত_থাকবেঃ
# ঢাকা-বান্দরবান / আলিকদম -ঢাকা ( নন-এসি বাসের টিকেট)
# বান্দরবান / আলিকদম - থানচি ( চাঁদের গাড়ী রিজার্ভ খরচ)
# থানচি টু রেমাক্রি রিজার্ভ বোট ভাড়া
# রেমাক্রি বা পদ্মমুখ টু থানচি রিজার্ভ বোট ভাড়া
# গাইডের খরচ
# সকাল ও রাতের খাবার খরচ ( দুপুরের খাবার এবং যাওয়া ও আসার দিনের রাতের খাবার বাদে)
# থাকার খরচ ( থাকা আদিবাসী কটেজে হবে। সবাই মিলে একসাথে ঢালাও ভাবে থাকা। ( তবে সম্ভব হলে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করার চেষ্টা করা হবে। তবে না হলে কোন আপত্তি করা চলবে না)।
,
প্যাকেজে_যা_যা_থাকবেনাঃ
# কোন ব্যক্তিগত খরচ
# কোন রকম ইনস্যুরেন্স
# দুপুরের খাবার ও যাওয়া এবং আসার দিন রাতের খাবার
# ঔষধ/শপিং
# লাইফ জ্যাকেট খরচ
# কোন প্রকার পোর্টার খরচ
# উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরচ।
,
# প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ) ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
# প্যাকেজে উল্লেখ নেই এমন যেকোন ধরনের খরচ
,
যা_সাথে_নিতে_হবেঃ
জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর ৫ কপি ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে। অন্যথায় অনুমতি না পাওয়ায় আপনাকে থানচি থেকেই ঢাকায় ফেরত পাঠানো হবে।
# হালকা ব্যাগপ্যাক..
# ৩/৪ দিন এর উপযোগী হালকা কাপড়..
# লুঙ্গী, গামছা..
# সানগ্লাস, ক্যাপ, লেখার জন্য একটি কলম।
# পাওয়ার ব্যাংক (মোবাইল চার্জ দেওয়ার জন্য অবশ্যই লাগবে)
# পলিথিন (ভেজা কাপড় বহন ও মোবাইল, ক্যামেরা পানির হাত থেকে বাঁচানোর জন্য)
# হালকা খাবার (চকলেট, মাংগোবার, খেজুর, বাদাম, স্যালাইন ইত্যাদি অবশ্যই সাথে রাখতে হবে)
# টর্চ ও লাইটার
# পানির বোতল
# লাইফ জ্যাকেট ( থানচিতে ভাড়া পাওয়া যায় )
# টুথপেস্ট, ব্রাশ
# ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল ( এটা খুবই গুরুত্বপূর্ন। ভুল জুতা নিলে কষ্টের শেষ থাকবে না )
# এংলেট, নি-গার্ড
# ওডোমোস ক্রীম ( মশার হাত থেকে বাচার জন্য )
# টয়লেট টিস্যু
# দরকারী ওষুধ যেমনঃ নাপা, সেকলো, ওরস্যালাইন, ফ্লাজিল বা মেট্রোনিডাজল, ওয়ান টাইম ব্যান্ডেজ ( এটা সবার সাথে রাখা খুবই জরুরী )
আরো কিছু প্রয়োজন মনে হলে নিয়ে নিবেন তবে ব্যাগ যেন খুব বেশি ভারি না হয় তাহলে ট্রেকিং এর সময় আপনারই কষ্ট হবে বেশি ।
,
টাকা_পাঠানোর_উপায়ঃ
প্যাকেজটি তিনটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ
১। ব্যাংকে ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
Account Name: Khalid Hossen
Account Number: 136.101.0062943
Bank Name: Dutch-Bangla Bank Limited
Branch Name: Nayabazar Branch, Dhaka.
২। বিকাশ এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
বিকাশ : 01716595556 ( পার্সোনাল )
অবশ্যই চার্জসহ বিকাশ করতে হবে। বিকাশ করার পর একটা ফোন দিয়ে কনফার্ম করবেন।
৩। রকেট এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
ডাচবাংলা রকেটঃ 136.101.0062943
আর কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তা হলে আমাদের সাথে যোগাযোগ করেও দিতে পারবেন। টাকা দেবার পর অবশ্যই এখানে পোষ্ট করে বা এসএমএস করে বিস্তারিত জানাবেন।
যোগাযোগ: 0 1 7 1 3 3 3 1 3 9 3 (খালিদ)
এটি মোটেও রিলাক্সিং ট্যুর নয়। প্রতিদিন ৬/৭ ঘন্টা পাহাড়ি পথে ট্রেকিং করা লাগবে। শরীরের চেয়ে প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হবে।
শর্ত_সমুহঃ
- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু ও সহযোগী মন থাকতে হবে।
- যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, পাস্টিক বোতল, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন পরিবেশের কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ বিবেচ্য বিষয়। আমরা আমাদের প্রকৃতিকে পরিছন্ন রাখার ব্যাপারে বদ্ধ পরিকর।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
- আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে ।
- দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।
- লাইফ জ্যাকেট নিয়ে নেবেন।
- ট্রেকিং ট্যুরে থাকা খাওয়ার কোন নিশ্চয়তা নেই। যখন যেমন ব্যবস্হা করা সম্ভব হবে তাই দিয়ে কাজ চালিয়ে নিতে হবে।
- আপনি যদি খুতখুতে স্বভাবের হয়ে থাকেন বা আপনার যদি অন্যের দোষ ধরার মন মানসিকতা থাকে তাহলে এই ট্যুর আপনার জন্য নয়।
- ট্যুরে সবার পারস্পরিক সহযোগিতা ও কনসিডার করার মনমানসিকতা থাকতে হবে।
- বিশেষ কোন পরিস্থিতির (রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, অবরোধ/ধর্মঘট) কারণে আকষ্মিক খরচ বৃদ্ধি পেলে তা সম্মলিতভাবে বহন করতে হবে।
*এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো*
,
অঙ্গীকারঃ
আমি উপরের সব নিয়ম পড়েছি এবং এই ট্যুরের প্রকৃতি, ঝুঁকি সম্পর্কে অবগত হয়ে, আমি এই মত প্রকাশ করছি যে সমস্ত ঝুঁকি জেনেও নিজ দায়িত্বে আমি এই ট্যুরে যেতে রাজি হয়েছি এবং এই ট্যুর চলাকালে আমার নিরাপত্তা এবং কর্মের জন্য পূর্ণ দায়িত্ব আমার নিজের। এই ট্যুরে যদি কোন আঘাতপ্রাপ্ত হই, জান অথবা সম্পদের যদি কোন ক্ষতি হয়, তাহলে আমি বা আমার পরিবার বা আত্মীয়স্বজন চঁন্দ্রবিন্দু ট্রাভেল গ্রুপ বা এর কোন সদস্যকে এর জন্য দ্বায়ী করতে পারবে না।
বি : দ্র :- আমরা কম খরচে স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট অফিস এর ট্যুর আয়োজন করে থাকি
যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : 0 1 7 1 3 3 3 1 3 9 3 (খালিদ)
আমাদের গুরুপ লিংক:
https://www.facebook.com/groups/464791113874779/
পেজ লিংক :
https://www.facebook.com/Chandrabindu321/
সবাইকে সাদর আমন্ত্রণ ।
#আমিয়াখুম #অমিয়াখুম #নাফাখুম #পদ্মঝিড়ি #রেমাক্রি #তিন্দু #সাতভাইখুম #ভেলাখুম #রাজাপাথর #বড়পাথর #থানচি #বান্দরবন
#Amiakhum #Nafakhum #Remakri #Tindu #Rajapathor #Boropathor #Poddojhiri #Remakri #Nafakhum #Satvaikhum #Velakhum #Thanchi #Bandarban #বাংলাদেশের_সুন্দর_জায়গা #Nice_place_of_Bandarban
#Beautiful_place_of_bangladesh
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
#Chandrabindu_Travel_Group
Advertisement

Event Venue

House-77, Road-14, Block-B, Banani, Dhaka, Dhaka Division, Bangladesh

Tickets

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Discover more events by tags:

Travelling in DhakaTrips-adventures in Dhaka

Ask AI if this event suits you:

More Events in Dhaka

IFTAAR EVE 2026
Thu, 26 Feb at 04:00 pm IFTAAR EVE 2026

Crush Station

Fireside Chat on \u201cWhat Investors Look for in Agri-Sector"
Thu, 26 Feb at 04:30 pm Fireside Chat on “What Investors Look for in Agri-Sector"

Impact Hub Dhaka

Preschool Preview
Thu, 26 Feb at 05:00 pm Preschool Preview

Atrium Ideas

DUEDC Presents Iftar Mahfil 2026
Thu, 26 Feb at 05:00 pm DUEDC Presents Iftar Mahfil 2026

Faculty Of Business Studies, Dhaka University

DUTS Iftar Mahfil 2026
Thu, 26 Feb at 05:00 pm DUTS Iftar Mahfil 2026

Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh

content creator meet
Thu, 26 Feb at 07:00 pm content creator meet

Rajbari City - রাজবাড়ী শহর

Ramadan Reminder Nights
Thu, 26 Feb at 09:15 pm Ramadan Reminder Nights

Ascott The Residence Dhaka

TAAGA | TAAGA MAN Sehri Under the Stars 2026
Thu, 26 Feb at 10:00 pm TAAGA | TAAGA MAN Sehri Under the Stars 2026

Terracotta Tales

\u09b9\u09c7\u09ae\u09a8\u09cd\u09a4 \u09b8\u09c7\u09b9\u09b0\u09bf \u09b0\u09be\u0987\u09a1 \u09e8\u09e6\u09e8\u09ec
Thu, 26 Feb at 11:00 pm হেমন্ত সেহরি রাইড ২০২৬

Rajdhani High School

Midnight Club- Midnight Stand Up Comedy Show
Thu, 26 Feb at 11:30 pm Midnight Club- Midnight Stand Up Comedy Show

Brisket & Bistro

lumiere Eid Atelier
Fri, 27 Feb at 12:00 am lumiere Eid Atelier

Flat-B3, House-40, Block-G, Road No. 5, Banani Dhaka 1213, Dhaka, Dhaka Division, Bangladesh

DUTS Sehri Night 2026
Fri, 27 Feb at 12:00 am DUTS Sehri Night 2026

Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events